أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
অথবা এর উপরে বাড়িয়ে নাও, আর কুরআন আবৃত্তি করো ধীরস্থিরভাবে শান্ত-সুন্দর আবৃত্তিতে।
المزمل · মক্কী · মোট ২০ আয়াত
أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
অথবা এর উপরে বাড়িয়ে নাও, আর কুরআন আবৃত্তি করো ধীরস্থিরভাবে শান্ত-সুন্দর আবৃত্তিতে।
অডিও শীঘ্রই যুক্ত করা হবে।
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الْمُزَّمِّلُ
হে বস্ত্রাচ্ছাদনকারী!
قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا
তুমি উঠে দাঁড়াও রাতেরবেলা অল্পসময় ব্যতীত, --
نِّصْفَهُ أَوِ انقُصْ مِنْهُ قَلِيلًا
তার অর্ধেক, অথবা তার থেকে কিছুটা কমিয়ে নাও,
إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا
নিঃসন্দেহ আমরা তোমার উপরে চাপাচ্ছি এক গুরুভার বাণী।
إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَطْئًا وَأَقْوَمُ قِيلًا
নিঃসন্দেহ রাত-জেগে উপাসনা -- এ হচ্ছে বলিষ্ঠতম পদক্ষেপ ও সুসংস্থাপিত বক্তব্য।
إِنَّ لَكَ فِي النَّهَارِ سَبْحًا طَوِيلًا
নিঃসন্দেহ তোমার জন্য দিনের বেলায় রয়েছে সুদীর্ঘ কর্মতৎপরতা।