وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ
আর তাদের বলা হবে -- ''কোথায় তারা যাদের তোমরা উপাসনা করতে --
الشعراء · মক্কী · মোট ২২৭ আয়াত
وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ
আর তাদের বলা হবে -- ''কোথায় তারা যাদের তোমরা উপাসনা করতে --
অডিও শীঘ্রই যুক্ত করা হবে।
إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
''শুধু সে ব্যতীত যে নির্মল-নিস্পাপ অন্তর নিয়ে আল্লাহ্র কাছে আসবে।’’
وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ
আর স্বর্গোদ্যানকে ধর্মভীরুদের জন্য সন্নিকটে আনা হবে,
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ
আর দুযখকে খোলে দেওয়া হবে পথভ্রষ্টদের জন্য।
مِن دُونِ اللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ
''আল্লাহ্কে বাদ দিয়ে? তারা কি তোমাদের সাহায্য করছে, না তারা নিজেদেরই সাহায্য করতে পারছে?’’
فَكُبْكِبُوا فِيهَا هُمْ وَالْغَاوُونَ
সুতরাং তাদের এর মধ্যে নিক্ষেপ করা হবে -- তাদের এবং পথভ্রান্তদের,
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
আর ইবলীসের দলবল সকলকেও।